1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এমপি নদভী`র উপহার পেলেন লোহাগাড়ার মানবাধিকারকর্মী ও শিক্ষক-কর্মচারীরা

  • সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭৭৫ পঠিত

লোহাগাড়া প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া -লোহাগাড়া)`র সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ হতে লোহাগাড়ার সম্মানিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও মানবাধিকার কর্মীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৫ এপ্রিল ২০২১ (বৃহস্পতিবার ) সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র পাঠানো ত্রাণ স্বাশিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রেসিডেন্ট অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এর দিক-নির্দেশনা অনুযায়ী লোহাগাড়ার স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও মানবাধিকার কর্মীদের মাঝে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন স্বাশিপ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন মুহসিন, মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার জয়েন্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাহাজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক মোহাম্মদ হোসেন, শিক্ষক ও কবি মোহাম্মদ সোলাইমান, শিক্ষক মাওলানা নুরুল আবছার, মোবারক আলী, আনোয়ার হোসেন, দেলাওয়ার হোসেন রশিদীসহ অন্যান্যরা।

জানা যায় এমপি পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় সাতকানিয়া-লোহাগাড়ার অসংখ্য অসহায় কর্মহীন দরিদ্র পরিবার, আলেমে- ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ অব্যাহত আছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট