1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৯ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :

নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের কার্য-নির্বাহী পরিষদের এক সভা মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবুর সভাপতিত্বে ও সেক্রেটারী প্রফেসর ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

কার্য-নির্বাহী পরিষদের সভায় আলোচনায় অংশ নেন মাদ্রাসা ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী, জয়েন্ট সেক্রেটারি প্রশাসন আলহাজ্ব মো. জসিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি শিক্ষা অধ্যাপক মোহাম্মদ আলা উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল কাদের রিয়াদি ও মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সুপরিকল্পিত পরিচালনা, জবাবদিহিতা এবং যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক, নৈতিক ও দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে তোলার পাশাপাশি সমসাময়িক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল ট্রাস্টি, শুভানুধ্যায়ী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশ, জাতি ও উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট