1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

  • সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৬ পঠিত

বানভাসির আর্তনাদ

– লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

আকাশ জুড়ে কালো মেঘ, থামে না বৃষ্টিধারা,
নদীর বুকে উন্মত্ত ঢেউ, ভাসে ঘরবাড়ি সারা।
স্বপ্নগুলো জলের স্রোতে হারায় অজানায়,
কান্না মেশে নিঃশ্বাসে আজ, দুঃখ নেমে আসে হায়।

মায়ের কোলে ক্ষুধার্ত শিশু, চোখে শুধু ভয়,
ভাঙা ঘরের স্মৃতির মাঝে হারিয়ে গেছে জয়।
কাদামাখা পথের শেষে নেই তো কোনো ঠিকানা,
অসহায় সব মানুষেরই বুকভরা বেদনা।

ধানের ক্ষেতে জলের ঢেউ, কৃষকের নীরব কান্না,
জীবন যেন থমকে গেছে, সুখের নাগাল পান-না।
গৃহপালিত পশুর চোখে অজানা এক ভাষা,
বন্যার জলে ডুবে গেছে জীবনেরই আশা।

এসো সবাই হাত বাড়াই, মানুষ হই আগে,
দুঃখভরা এই সময়ে দাঁড়াই তাদের পাশে।
এক মুঠো চাল, একটুখানি ভালোবাসার দান,
ফিরিয়ে দিতে পারে আবার বাঁচার অফুরান প্রাণ।

বন্যা শুধু প্রকৃতির নয়, মানবতার পরীক্ষা,
দুঃসময়ে পাশে থাকাই হোক আমাদের শিক্ষা।
আসুক আবার নতুন ভোর, হাসুক সোনার দেশ,
মানবতার আলোয় ভরে উঠুক বাংলার আবেশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট