1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ প্রকৃতির অক্সিজেন বনাম কৃত্রিমতার চাপ—কোন পথে আমরা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু। চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যা প্রধান আসামি রানা গ্রেফতার আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কবিতাঃ আবার শুরু -রথিন্দ্রজিৎ হিরু

  • সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৪২ পঠিত

আবার শুরু
-রথিন্দ্রজিৎ হিরু

আবার নিচ্ছে পায়তারা
ভাড়া বাড়াতে তারা
তেলের দাম বাড়লো বলে
সঙ্ঘবদ্ধ নেতারা।
কতো বাড়লো লিটার প্রতি
দশ টাকা না কুড়ি
আবার শুরু ড্রাইভার,যাত্রী
ভাড়া নিয়ে বাড়াবাড়ি।
লোকাল বাসের বেহাল দশা
পকেট কাটে এমনিতেই
পাঁচ টাকায় নয় গুনছে তারা
উঠা নামা দশটাকাতেই।
কৈফিয়ত তো নেয় না কারোর
জনপ্রশাসন মন্ত্রণালয়
কি লাভ বলো এসব থেকে
বন্ধ হোক কার্যালয়।
মরছি আমরা সাধারণ মানুষ
তাদের কি আর আসে যায়
সরকারি তেল পুড়ছে তারা
বুঝবে কি আর কতো ব্যায়।
হিসেব করে চলতে হয়
মাস শেষে হয় ঘাটতি
আয়ের চেয়ে ব্যায় বেশি
ভাড়া গুনতে বাড়তি।
নজরদারি বাড়ানো হোক
বাড়তি ভাড়ার জন্য
মানুষ আমরা এই দেশেরই
নই তো কারো পণ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট