1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

কর্ণফুলীতে আগুনে ৬ বসতবাড়ি পুড়ে ছাই, দগ্ধ তিনজন

  • সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ আবু তালেব।

আগুনে দগ্ধরা হলেন – ওই এলাকার মো ইব্রাহিম (৫০), মো শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে ইব্রাহিম ও শফিক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে যাদের ছয়টি অর্ধপাকা বসতঘর পুড়ে গেছে তারা হলেন – মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। এ ঘটনায় আনুমানিক ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ফায়ার সার্ভিস।

আহত মো.শফিক জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে শফিক ও তার ভাই ইব্রাহীমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়। তারা এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান। দ্রুত দু’জনের অপারেশন হবে বলে জানান।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় দুইজন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের যাতায়াতের রাস্তাগুলো খুবই ছোট হওয়ায় ছোট গাড়ি ডুকাও মুশকিল হয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট