1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায়

  • সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় (বাকলিয়া থানাধীন) ছিনতাইকালে এক ব্যক্তিকে গণধোলায় দিয়েছে স্থানীয় জনতা ও পথচারীরা।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার জন্য ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম রনজিত চক্রবর্তী (৩৫)। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার হাজুরতলা ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম গৌরাঙ্গ চক্রবর্তী এবং মায়ের নাম মিনু ধর।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রিফাত (২০) জানান, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

তবে ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট