1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

কুখ্যাত জলদস্যু অস্ত্র কারখানাসহ গ্রেফতার ৩ জন।

  • সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৮ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

র‌্যাব-৭ কর্তৃক কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে অস্ত্র তৈরির কারখানাসহ ০৮টি অস্ত্র উদ্ধার ও ০৩ জন অস্ত্র ব্যবসায়ী আটক।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকার পাহাড়ে একটি অস্ত্র কারখানায় কতিপয় দুস্কৃতিকারী অবৈধভাবে অস্ত্র তৈরী করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজারের পেকুয়ার পাহাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত আবদুল হামিদের অস্ত্র তৈরির কারখানায় টানা দুদিন অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৮টি ওয়ানশুটারগান উদ্ধার করে। অভিযানে পেকুয়া টৈটংস্থ ঝুম পাড়া পাহাড়ী এলাকাস্থ গহীন অরণ্য থেকে অস্ত্র তৈরির মূল কারিগর আসামী ১। মোঃ আমিরুল কবির (৪২)২। ইমাম হোসেন (২৬) ৩। আব্দুল গফুর (৩৩) কক্সবাজারদের আটক করে। উপকূলের শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আটক হওয়ার পর তার কাছ থেকে পাওয়া তথ্য থেকে টৈটংয়ের পাহাড়ি এলাকা ঝুম পাড়ায় ডাকাত আবদুল হামিদের নেতৃত্বে একটি অস্ত্র কারখানার সান্ধানে নামে র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় উক্ত এলাকার বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে হামিদের বাড়ি থেকে আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে র‌্যাব, তাদের তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব-৭, চট্টগ্রাম।
উল্লেখ্য যে, গত ২১ জানুয়ারি ২০২২ ইং তারিখ বাঁশখালী-পেকুয়া-কুতুবদিয়া এলাকার কুখ্যাত জলদস্যূ কবীর বাহিনীর প্রধান নূরুল কবীর, সেকেন্ড ইন কমান্ড মামুন ও তাদের ১৩ সহযোগী বিপুল পরিমান দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় পাহাড়ে উক্ত অস্ত্র কারখানায় অবৈধভাবে অস্ত্র তৈরী করে পরবর্তীতে কক্সাবাজার জেলার বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে ক্রয়-বিক্রয় করছে। এছাড়াও তাদের তৈরীকৃত অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট