1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ”

  • সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪৩ পঠিত

 

মো. আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসা-এর ব্যবস্থাপনায় “নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক মাওলানা জাহাঙ্গীর আলম নঈমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক মুহাম্মদ দিদারুল আলম খোকন, মুহাম্মদ মহসিন, নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ কাসেম ও হীরা আক্তারসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।

মাদরাসার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম রিয়াদ, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ আহসান হাবীব, ওবাইদুল্লাহ, ইসমাত নাসরিন ও রিয়া আক্তার।

প্রধান আলোচক পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্য তুলে ধরে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত বলেন, “আপনাদের কোমলমতি সন্তানরা আমাদের কাছে আমানত। তাদের সুশিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে আপনাদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা আমরা প্রত্যাশা করি। প্রতিষ্ঠানের কোনো বিষয়ে আপনাদের অভিযোগ, পরামর্শ বা সমালোচনা থাকলে তা আলোচনা-সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি আমাদের জানাবেন। আপনাদের দেখিয়ে দেওয়া ভুলগুলো আমরা সংশোধন করে প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব-আখলাক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অভিভাবক ও অতিথিদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মাদরাসায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। আগামী ২৯ আগস্ট বাদে মাগরিব থেকে মাদরাসার নিয়মিত কার্যক্রম যথারীতি শুরু হবে—এ ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট