1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ চন্দনাইশে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের প্রদর্শনী সম্পন্ন পটিয়ায় ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সম্মানিত হলেন এপে.আলমগীর আলম। এরাবিয়ান লিডারশীপ মাদরাসার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন

ক্ষয়ক্ষতি এড়াতে আগেই বন্ধ করে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল।

  • সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৭২ পঠিত

পলাশ সেন। চট্টগ্রাম প্রতিনিধিঃ

উপকূলের থেকে ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। আর এতেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ৮ লাখের বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে তবে ক্লাস বন্ধ থাকবে। কর্ণফুলী টানেল প্রকল্পের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে টানেল বন্ধ ঘোষণা করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত প্রাথমিকভাবে বন্ধ থাকবে। বন্ধ করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। আবহাওয়া অধিদফতরের পরবর্তী পূর্বাভাস দেখে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয় ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট