1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে যুবসমাজ ইউটিউব ও ফেসবুক আসক্তি থেকে দূরে থাকবে এবং শারীরিক-মানসিক বিকাশ ঘটবে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন জমি নির্ধারণ করলে বোয়ালখালীতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো.শাহানুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মোস্তাক আহমেদ খান, শওকত আলম প্রমুখ।

এর আগে বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ও পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্য ফাইনাল হন মো. রিদুয়ান। সেরা গোলরক্ষক সাকিবুল হাসান এবং সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন সায়েম সিরাজ। টুর্নামেন্টে মোট ৩২টি বিদ্যালয় অংশ নেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট