1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

পটিয়ায় ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সম্মানিত হলেন এপে.আলমগীর আলম।

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ পঠিত

 

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশ-এর ২০২৫ সালের “বেস্ট ক্লাব প্রেসিডেন্ট” নির্বাচিত হওয়া এবং একই সঙ্গে ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি পদে দায়িত্ব লাভ করায় এপে. আলমগীর আলমকে সংবর্ধনা দিয়েছে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি।
শনিবার (১৮ এপ্রিল) কক্সবাজার-এ এক আনন্দঘন পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম সওদাগর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এপে. আলমগীর আলম তার দক্ষ নেতৃত্ব, মানবিক কর্মকাণ্ড এবং সংগঠনের প্রতি নিষ্ঠার মাধ্যমে জাতীয় পর্যায়ে যে সম্মান অর্জন করেছেন, তা শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পটিয়াবাসীর জন্যও গর্বের বিষয়।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধিত অতিথি এপে. আলমগীর আলম বক্তব্যে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি শেষে এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট