1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী

খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬২ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

খেলার মাধ্যমে লিঙ্গ সমতা, নারী অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিপল ফর চেঞ্জ (P4C) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা চট্টগ্রাম এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ)-এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর বস্তুহারা ও হাফেজনগর এলাকায় আজ রবিবার ১৯ জুলাই “সমতার ছক্কা: একটি খেলা, একটি বার্তা” শীর্ষক সচেতনতামূলক কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

“গেমিফিকেশন ফর জেন্ডার জাস্টিস: ট্রেনিং ইয়ুথ অ্যাজ কমিউনিটি গেম ফ্যাসিলিটেটর” কার্যক্রমের আওতায় আয়োজিত এই উদ্যোগে স্থানীয় নারী, কিশোরী, যুবক-যুবতী, অভিভাবক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা একটি অংশগ্রহণমূলক খেলার মাধ্যমে কন্যাশিশুর জন্ম থেকে কৈশোর পর্যন্ত জীবনের বিভিন্ন ধাপে বিদ্যমান বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতা, লিঙ্গভিত্তিক বৈষম্য, বাল্যবিয়ে, শিক্ষা থেকে ঝরে পড়া, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, নিরাপত্তা এবং সমঅধিকার বিষয়ে আলোচনা করেন।

একইসঙ্গে আয়োজনে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এসব সেশনে শিশুর নিয়মিত টিকাদান (Vaccination), জন্ম নিবন্ধনের (Birth Certificate) গুরুত্ব, মোবাইল ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং অনলাইন হয়রানি ও অপব্যবহার প্রতিরোধ, নারী ও শিশু অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্যবিধি, শিক্ষা, শিশু সুরক্ষা, পারিবারিক দায়িত্ব ভাগাভাগি, নিরাপদ ডিজিটাল আচরণ এবং সচেতন নাগরিক হিসেবে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একটি শিশুর পরিচয়, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে জন্ম নিবন্ধন, নিয়মিত টিকাদান এবং নিরাপদ পারিবারিক ও সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রযুক্তির এই সময়ে মোবাইল ও ইন্টারনেটের দায়িত্বশীল ব্যবহার এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা একটি বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সকলের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিয়াজ ইসলাম আরিফ, সিনিয়র অফিসার, পিপল ফর চেঞ্জ (P4C), অ্যাকশনএইড বাংলাদেশ; রিদুয়ানুল হাকীম রিয়াদ, ম্যানেজার, ব্রাইট বাংলাদেশ ফোরাম; এবং মো. রোকনুজ্জামান, ইনস্পিরেটর, অ্যাকশনএইড বাংলাদেশ।

সম্পূর্ণ কার্যক্রমটি পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল আজিজ, সহ-প্রতিষ্ঠাতা, ইয়ুথ ভয়েস চেঞ্জ; মোহাম্মদ পারভেজ, সহ-সভাপতি, চট্টগ্রাম ইয়ুথ হাব; এবং ইয়ুথ ভয়েস চেঞ্জের সদস্য জয়া দাস ও সাদিয়া সুলতানা নুপুর।

আয়োজকরা জানান, কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার সুরক্ষা এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অংশগ্রহণমূলক ও খেলাভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট