1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালালেন ২ আসামি

  • সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় দুই আসামি পালিয়েছেন। মঙ্গলবার জেলা আদালত ভবনের নিচ তলার হাজতখানার সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পালানো একজন ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন নামে আরেকজন সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি।

ইকবাল ও আনোয়ারকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে ফের তাদের কারাগারে নিতে হাজতখানা থেকে বের করা হলে কৌশলে তারা সটকে পড়েন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, আদালত থেকে দুই আসামি পালিয়েছে। তাদের খুঁজতে অভিযান চলমান রয়েছে।

আসামি পলায়নের ঘটনা খতিয়ে দেখার বলেন এ পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট