1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদনহীন নকল ‘রূপচান্দা’ তেলের কারখানার সন্ধান।

  • সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৯৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক এলাকায় অনুমোদনহীনভাবে বোতলজাত করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। নকলচক্রটি জনপ্রিয় ব্র্যান্ড “রূপচান্দা” সয়াবিন তেলের হুবহু মোড়ক নকল করে বাজারজাত করছিল।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২ মার্চ) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্দেশে কর্ণফুলীর ব্রীজঘাট বাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানার এসআই ফিরোজ ও তার পুলিশ টিম।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন দোকানে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এমনকি নকল ব্র্যান্ডের তেলও বাজারজাত করা হচ্ছিল।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট