1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য

  • সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভূঁইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করে। তবে স্থানীয়দের একটি অংশ বলছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন দাদা ভুলবশত নিজের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেয়।
শিশুটির দাদি জোৎসা আরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের জায়গায় জোর করে ঘর তুলছিল প্রতিপক্ষ। আমি সেখানে গেলে দ্বীন ইসলামের স্ত্রী আমার চুল ধরে টানাহেঁচড়া করে। এরপর দ্বীন ইসলাম, তার ভাই ও বৌ মিলে আমাকে মারধর করে। আমি নারী নির্যাতনের মামলা করার কথা বললে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে খুঁজতে যায়। পরে বাড়িতে ফিরে দেখি আমার নাতি পড়ে আছে। তার দাদা তখন বলে, সে শিশুটিকে তুলতে চাইছে কিন্তু পারছে না।’
তিনি আরও দাবি করেন, ‘দ্বীন ইসলাম আমার স্বামীকে না পেয়ে আমার নাতিকে আছাড় দিয়ে মেরে চলে গেছে।’
অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন দাদা মোস্তফা দাবি করেন, ‘আমি কেন আমার নাতিকে মারবো? তারা আগে আমার স্ত্রীকে মারছে। এরপর দ্বীন ইসলাম আমার নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে।’
অভিযুক্ত দ্বীন ইসলামের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু ঘটনার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। বাচ্চাটাকে কে মেরেছে আমরা জানি না। পুলিশ এসে আমার স্বামী ও শাশুড়িকে ধরে নিয়ে গেছে।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশু হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট