1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের গোপন মিছিল আটক সাত

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত এক সংগঠনের হঠাৎ করা গোপন মশাল মিছিল ভেস্তে দিয়েছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযানে সাতজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে ২০-২৫ জন সরকারবিরোধী স্লোগান দিতে দিতে লাঠি, মশাল ও ইট-পাটকেল হাতে আকস্মিক মিছিল শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং সাতজনকে হাতেনাতে ধরে ফেলে। তবে বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

আটকৃতরা হলেন—১.মোঃ ইব্রাহীম খলিল তুষার (২৪),২.আসিফ মাহবুব (২৪),৩.নয়ন শীল (২৩),৪.মোঃ সাগর (২৫),৫.জাহিদুল ইসলাম (২২),৬.মাসুদ হাওলাদার (৩০),৭.মইন উদ্দিন (৩০)

অভিযানের সময় ঘটনাস্থল থেকে আগুনে পোড়া পাঁচটি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

ওসি আফতাব উদ্দিন বলেন, “আটকরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তারা সরকারবিরোধী নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা হবে না।”

ঘটনার প্রেক্ষিতে বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। আটক সাতজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। পাশাপাশি পুলিশ তাদের রিমান্ডে নেয়ার আবেদন করেছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট