1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক

  • সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কৃতী সন্তান, বরেণ্য রাজনীতিবিদ, চট্টগ্রামের উন্নয়নের অন্যতম রূপকার, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জনপ্রিয় রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ভদ্র ও রুচিশীল, অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরবর্তীতে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর আবদুল্লাহ আল নোমানের হাত ধরে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ৯০ এর গণআন্দোলনে শহীদদের স্মরণে বাকলিয়ায় এনএমজে মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবসহ চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের উন্নয়নে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট