1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্রগ্রামের আনোয়ারায় কেইপিজেডে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

  • সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৪৬ পঠিত

মোহাম্মাদ আলবিন(চট্টগ্রাম) আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুই শিশুকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ০৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২) এবং আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।
এঘটনায় উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে ৪জনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর দু’জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই এসময় বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট