1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

চট্রলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নামফলকে ময়লা-আবর্জনা

  • সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪২০ পঠিত

চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যারা স্মরণীয় হয়ে আছেন মানুষের হৃদয়ে, তাঁদের স্মৃতি সুরক্ষায় বিভিন্ন স্থানে নামফলক দিয়ে সম্মান প্রদর্শনের সংস্কৃতি বিদ্যমান। শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামসহ চট্টগ্রামের বহুমাত্রিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছিলেন অবিসংবাদিত নেতা, চট্টলবীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার প্রাঙ্গনে একটি নামফলক রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এই নামফলকে সবজি, ময়লা-আবর্জনাসহ নানা সময়ে নানা উপকরণ থাকে। সম্মান প্রদর্শনের এই স্তম্ভে অসচেতনতার ফলশ্রুতিতে এ ধরণের অবজ্ঞা অনভিপ্রেত। দায়িত্বশীল সংস্থার কোন ধরণের তদারকি ও পরিচর্যা নেই বললেও চলে। শুধু বহদ্দারহাটে নয় বরং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক ও স্থানে চট্টগ্রামের বরেণ্য মনীষী ও কীর্তিমান ব্যক্তিদের নামে নামফলক রয়েছে। মহান ব্যক্তিত্বদের সম্মানিত করার যে প্রয়াস তা যেমন প্রয়োজন, ঠিক তেমনি সেসকল ব্যক্তিদের নামফলক অপরিচ্ছন্ন থাকা, সৌন্দর্যবর্ধন নয় বরং অসম্মানজনক। যেসকল মনীষীদের নামে বিভিন্ন নামফলক রয়েছে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে নামফলকগুলোতে যাতে পোস্টার লাগানো, ময়লা-আবর্জনা রাখা, অন্যান্য বিভিন্ন উপকরণ প্রভৃতি থেকে মুক্ত রাখা যায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিপাত দেওয়া জরুরী। পাশাপাশি সর্বস্তরের জনসাধারণ ও পথচারীদেরকেও এ বিষয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বন অপরিহার্য। কারো প্রতি আমাদের হিংসা বিদ্বেষ নেই আসুন আমরা আমাদের গুনীজনদের সম্মান করি আগামীর নতুন প্রজন্ম আমাদের কাজ শিক্ষা নিবে এই প্রত্যাশা করি।

লেখকঃ

নেছার আহমেদ খান

সমাজকর্মী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট