1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়ে বিতর্কিত পোস্ট দেওয়া সেই মুহাম্মদ শিব্বির বিন সহ দুজনকে গ্রেপ্তার।

  • সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৫ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়ে বিতর্কিত পোস্ট দেওয়া সেই যুবকসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

মুহাম্মদ শিব্বির বিন নজির নামের ফেসবুক আইডি থেকে চন্দ্রনাথ পাহাড়ে আজান দেওয়ার একটি ছবি ভাইরাল হয়। সেই যুবক ছবিটি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন— ‘চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অতিশীঘ্রই সেখানে ইসলামের পতাকা উড়বে।’

এই পোস্টটি দেওয়ার পর শুরু হয় নানান সমালোচনার। সেই যুবককে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন অনেকে।

সোমবার (৩০ আগস্ট) এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে চট্টগ্রাম জেলার গোয়েন্দা পুলিশ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে দুজনকে আটক করেছে। এদের একজন পোস্টদাতা মুহাম্মদ শিব্বির বিন নজির এবং অপরজন মো. রিফাত। এর মধ্যে রিফাত ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসাটি হেফাজত নেতা মামুনুল হকের পরিবার পরিচালনা করে থাকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী। তিনি বলেন, গ্রেপ্তার দুজনের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনার পর মন্দিরের নিরাপত্তার খাতিরে সীতাকুন্ড স্রাইন কমিটির পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাশ জানান, মন্দিরের নিরাপত্তার স্বার্থে এখন থেকে চন্দ্রনাথ মন্দিরসহ সকল মন্দিরের প্রবেশমুখে গেইট স্থাপন ও নিরাপত্তাপ্রহরী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ স্মৃতিস্তম্ভের আগে দর্শনার্থীদের পরিচয় রেজিস্ট্রারে অর্ন্তভুক্ত করারও পদক্ষেপ নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট