1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চমেকের ডেন্টাল ইউনিট হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ‘ডেন্টাল কলেজ’

  • সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪১২ পঠিত

তহিদুল ইসলাম রাসেল:

১৯৯০ সালে ৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ডেন্টাল ইউনিট এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী (বিডিএস)। গত ৩০ বছর ধরে দাঁত ও মুখগহ্বরের চিকিৎসায় অবদান রাখছেন এখানকার ডেন্টালের শিক্ষার্থীরা। প্রতিবছর ৬০ জন শিক্ষার্থী বিডিএস কোর্সে ভর্তি করা হয়। আছে বিদেশি শিক্ষার্থীও। এছাড়া চালু করা হয়েছে ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি (ডিডিএস) কোর্স।

জানা গেছে, ‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’ স্থাপনের লক্ষ্যে চট্টেশ্বরী সড়কে চমেক হোস্টেলের পাশে গোঁয়াছি বাগান এলাকায় স্থানও নির্ধারণ করা হয়েছে। এই এলাকার ৩ একর জায়গাজুড়ে কলেজটি স্থাপন করা হবে। এরই মধ্যে সেখানে ডিজিটাল সার্ভে পরিচালনা করেছে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ। পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসে স্থান পরিদর্শন করে গেছেন। যেহেতু পাহাড়ী এলাকা; তাই সবকিছু পর্যালোচনা করেই ডেন্টাল কলেজটি স্থাপন করা হবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটকে ‘ডেন্টাল কলেজে’ রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পৃথক হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট।
আজ রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেন্টাল সোসাইটিকর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবসে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট