1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

চাক্তাই এলাকায় জেলা প্রশাসন এর অভিযান, জরিমানা সাড়ে ৩ লাখ

  • সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। আজ চট্টগ্রামের চাক্তাই এলাকায় বেশ কয়েকটি সেমাই ও ডাল মিলে অভিযান চালান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে উক্ত সেমাই কারখানা বন্ধ করে দেয়া হয়। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড এবং মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার মো: আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসকল বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য যে, এই ফ্যাক্টরিটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারী দল। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ এসকল অসাধু কার্যক্রম চালায় তাদেরকে কোন ছাড় নাই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। ” এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাকলিয়া ফায়ার সার্ভিস এবং বাকলিয়া থানা পুলিশ এর উপ পরিদর্শক সাহাব উদ্দিন এর নেতৃত্বে একটি দল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট