1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

  • সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৩৭ পঠিত

নগরীর চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২৪ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২৪ (রবিবার) বাদে জোহর বহদ্দারহাট জামে মসজিদে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুর রহমান জাবেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মোহাম্মদ তৈয়ব তাহের, আবুল কাশেম, আবদুর রহমান, সাইফুল মালেক, মামুন হোসেন, সাইমুন পারভেজ, আতিকুল হাসান মারুফ, ইফতেখার শরীফ ইফতু, মহিউদ্দিন মানিক, মাহফুজুল আলম জুয়েল, আশরাফুল আলম শিপলু, তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। বঙ্গবন্ধুুর জন্মের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বঙ্গবন্ধুর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি উদ্যাপন করা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা স্বাধীনভাবে মাথা উচু করে বাস করছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

পরিশেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট