1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

দুমকিতে স্বাধীনতার সূবর্নজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ উদ্বোধন

  • সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১১৪১ পঠিত

মোঃ জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:

দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সূবর্নজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েসনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট হারুন অর রশিদ হাওলাদার। ২৬ মার্চ সকাল ৮টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা সহকারী কমিশনার ভূমি আর ইমরান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা‍ঃ মীর শহীদুল আলম, দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাগরিকা রাহা প্রমূখ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, রেঞ্জার, মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউট, গার্ল গাইড এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সূখী সম্মৃধ্বশীল রাষ্ট্র গঠনে সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানান।
সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, সকাল ৭টায় বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল টায় জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, রেঞ্জার, মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউট, গার্লস গাইডদের কুচকাওয়াজ , মহিলা অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট