1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

ধনী গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র -তিন্নী আক্তার

  • সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫২৬ পঠিত

 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে রাশি রাশি। মুসলমানদের জন্য বছরে দুটি পবিত্র এবং বড় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ এবং খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব পালন করার জন্য মানুষ দূর দুরান্ত থেকে ছুটে নারীর টানে পরিবারের কাছে। যাতে তারা পরিবারের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।
শুধু পরিবার নয়; বন্ধু বান্ধব সহ বিশ্বের সকল মানুষের মাঝে এর আনন্দ ছড়িয়ে পড়ে। ধনী গরীব ভেদাভেদ ভুলে সকল স্থরের মানুষ আনন্দ উদযাপন করে থাকে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের মাঝে এই আনন্দ বয়ে থাকে। ধনী হোক আর গরীব হোক সবাই ঈদের দিন সামর্থ্য অনুযায়ী নতুন জামা পড়ে এবং বিভিন্ন রকমের খাবার আয়োজন করে থাকে। ঈদের দিন সকালে নতুন জামা পড়ে নামাজ পড়ার উদ্দেশ্য মসজিদে যায়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করার পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। শিশুদের জন্য ইদের আগের রাত (চান রাত)অনেক আনন্দ হয়ে থাকে। বিভিন্ন ভাবে তারা ইদের দিন স্বাগত জানান। খুশির জোয়ার বসে তাদের মাঝে। রাত থেকেই মেহেদী রঙে নিজেদের কে রাঙিয়ে তোলে। ঈদের নামাজ শেষ করে ছোটরা এই বাড়ি ঐ বাড়ি সহ আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে সালাম দিয়ে সালামী গ্রহন করে। সব হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ধনী গরীব একাকার হয়ে ঈদের আনন্দে মেতে উঠে সবাই। এই আনন্দ শেষেই জীবিকা নির্বাহের উদ্দেশ্যে নিজ নিজ কর্মস্থলে পাড়ি জমান সবাই।
এভাবেই ঈদের আনন্দ ছড়ি পড়ে সর্বত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট