1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

নগরীর হাজারী গলি থেকে ০৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার।

  • সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৭৫ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে স্বর্ণেরবার আত্মসাতের ঘটনায় ০৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার ০১ জন।মঙ্গলবার (১১ অক্টোবর) কোতোয়ালী থানাধীন হাজারী গলি থেকে শুভ চৌধুরী (২৬) কে আটক করেন এবং তার হেফাজত থেকে আত্মসাৎকৃত ০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।গ্রেপ্তার শুভ চৌধুরী (২৬) রাঙ্গুনিয়া শান্তি নিকেতন মধ্যমপাড়া হারাধন বাবুর বাড়ির সনজিত চৌধুরীর ছেলে। তিনি হাজারী গলি চৌধুরী পাকতার হাউজ নামের দোকানের মালিক।
জানা যায়, হাজারী গলি গোল্ড হাউজ বিডি জুয়েলারী নামক স্বর্ণের দোকানের মালিক মোহাম্মদ ওয়াহিদুল আলমের ব্যবসায়িক পার্টনার ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের নীচ তলায় “শ্যামা বলিয়ন” নামক দোকানের মালিক সন্তোষ দাশ এর নিকট হতে অভিযুক্ত ইমন দে ০৬টি স্বর্ণের বার, যাহার ওজন ৬০ ভরি, মূল্য অনুমান ৪৫,০০,০০০/- (পঁয়তাল্লিশ লক্ষ) টাকা এবং দুবাই থেকে আনা ০১টি iPhone 14 Pro Max মোবাইল সেট, ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা গ্রহণ করে বাদীকে মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করে। একই তারিখে ব্যবসায়ী মোঃ ওয়াহিদুল আলম শুল্ক পরিশোধ বাবদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আরো ০২টি স্বর্ণের বার সহ মোট ০৮টি স্বর্ণের বার রেডি আছে কিনা জানতে চাইলে সে জানায় ০২টি স্বর্ণের বার আছে এবং পূর্বের ০৬টি স্বর্ণের বার খুঁজিয়া পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বাদী কারখানার কারিগরদের জিজ্ঞাসাবাদ করলে তারা উক্ত স্বর্ণের বারের বিষয়ে কিছু জানেনা বলে জানায়। উক্ত বিষয়ে বাদী এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
সিএমপির কোতোয়ালী থানার এসআই(নিঃ)/মৃণাল কান্তি মজুমদার সংগীয় অফিসার ও ফোর্সসহ মামলার ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামি ইমন দে কে আটক করার পর শুভ চৌধুরী (২৬) কে আটক করেন এবং তার হেফাজত থেকে আত্মসাৎকৃত ০৬টি স্বর্ণের বার উদ্ধার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট