1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ

  • সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৫ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় কাগজপত্র তল্লাশির সময় একটি হাইস গাড়ি থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুনব্রিজ এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত কাগজপত্র যাচাই অভিযানের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।

একই থানার এসআই মোবারক হোসেন জানান, ট্রাফিক পুলিশ চট্টগ্রাম মেট্রো-ছ-৭১-০৬৯৮ নম্বরের একটি হাইস গাড়ির কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা হঠাৎ পালিয়ে যায়। পরে তালাবদ্ধ গাড়িটির কাঁচ দিয়ে ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মদ দেখতে পান পুলিশ সদস্যরা।

পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গাড়িটি খুলে তল্লাশি চালিয়ে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি জাহেদুল কবির বলেন, ‘বিদেশি মদগুলো উদ্ধার করা হয়েছে। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট