1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন

  • সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪১ পঠিত

পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৭ম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টার-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় পার্টি পটিয়া উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী। সভা পরিচালনা করেন পটিয়া পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম কমিশনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের পুত্র, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মাঈনুল ইসলাম মাঈনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি সাইফুদ্দিন, উপজেলা সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতির নেতা রাজিব চৌধুরী রাজু, দক্ষিণ জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবছার, নুরুল ইসলাম, গান্ধী হারুন, জালাল, মোরশেদ, ফজল, নাছির উদ্দীন, ছাত্রনেতা আরিফসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও শামসুল আলম মাস্টারের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্মরণ করেন। তারা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির নেতৃবৃন্দ শামসুল আলম মাস্টারের কবর জিয়ারত করেন। পরে মাওলানা রেজাউল করিম ও কবির আহমদের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও শামসুল আলম মাস্টারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট