1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদ কর্তৃক শেখ হাসিনার কারাবরণ দিবস পালন।

  • সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৮৯ পঠিত

পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের উদ্যোগে ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুঁরিয়ায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক ও কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সভাপতি এস এম দিদারুল হক জসিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক।

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সিদ্ধার্ত বড়ুয়া, পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, পটিয়া উপজেলা যুবলীগ নেতা আবদুর শুক্কুর, হাবিলাসদ্বীপ ইউনিয়ন দেশরত্ন পরিষদের সাবেক সভাপতি দূর্জয় বড়ুয়া নয়ন, সাবেক সহ-সভাপতি সংকু নাথ, সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুপক নাথ, প্রচার সম্পাদক ইতান বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন সেনা সমর্থিত সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠান। শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর বর্তমানের অনেক এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। পটিয়ার কৃতি সন্তান, বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম তখন জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে আশিক ছদ্মনামে প্রথম পোষ্টার ও লিফলেট বের করেন এবং তা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। সে পোষ্টার ও লিফলেট গুলো প্রতিটি জেলায় জেলায় দলীয় নেতা-কর্মীদের নিকট বিলি করেন। ওই পোষ্টার-লিফলেটে শিরোনাম ছিলো
“জুলুম, নির্যাতন, অন্যায়, অভিবেকী আচরণ বন্ধ কর, অবিলম্বে দেশরত্ন শেখ হাসিনা’র মুক্তি চাই”
দীর্ঘ ১১ মাস দলীয় নেতা-কর্মীদের আন্দোলনে পর তৎকালীন সেনা সমর্থিত সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত দেশরত্ন পরিষদের নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও দেশরত্ন পরিষদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট