1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

পরশ ও নিখিলের হাতে যুবলীগের কমিটি বাণিজ্য হবে না

  • সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৫৮ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিলের হাতে যুবলীগের কোন ধরনের কমিটি বাণিজ্য হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (২৮ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন পরবর্তী প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাসিনো ও কমিটি বাণিজ্য করবো না। আমাদের হাত দিয়ে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের নাম আসবে না। দুর্নীতিবাজ ও বিপথগামীরা যুবলীগে আসতে পারবে না। সৎ ও পরিচ্ছন্নদের দিয়ে যুবলীগের কমিটি হবে।

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে জানিয়ে নিখিল বলেন, যুবলীগকে সজাগ থাকতে হবে। যেখানে বিএনপি ও জামায়াত ষড়যন্ত্র করবে সেখানে যুবলীগ মোকাবিলা করবে।

সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ যুবলীগ। সেটা দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেখতে পাই। শেখ হাসিনা কাজ করছেন, আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। প্রতিটি সংগঠনে অনুপ্রবেশকারী প্রবেশ করছে, আমাদের সেদিকে সজাগ থাকতে হবে।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী উপ প্রচার সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো.নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো.সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো.মহি উদ্দীন, উপ ক্রীড়া সম্পাদক মো.আব্দুর রহমান, সহ-সম্পাদক মো.নাসির উদ্দীন মিন্টু ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট