1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৮ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজে রবিবার (৫ জুলাই) দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, তরমুজ, পেঁপেসহ দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল আকর্ষণীয়ভাবে সাজিয়ে প্রদর্শন করে। ফলগুলোর পরিচিতি, পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীরা দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে। বর্ণিল আয়োজন ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার হাসান মুরাদ

এ সময় বিদ্যালয়ের পরিচালক,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন। তারা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিশু-কিশোরদের সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ,মোহাম্মদ আমজাদ হোসাইন জানান , শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি শিক্ষা বিস্তার এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট