1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

ফিলিস্তিনে চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী

  • সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ পঠিত

 

৮ এপ্রিল রোজ মঙ্গলবার এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন গভীর উদ্বেগ ও ব্যথার সাথে লক্ষ্য করছি যে, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা, দমন-পীড়ন ও গণহত্যার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি, যেখানে শিশুর কান্না, নারীর আহাজারি ও অসহায় মানুষের আর্তনাদ প্রতিদিন আমাদের হৃদয় বিদীর্ণ করে।

এই আগ্রাসনে শুধু নারী ও শিশুই নয়, পুরো একটি জাতি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা, বসবাসের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমনকি খাদ্য ও পানির মতো ন্যূনতম চাহিদাও আজ সেখানে অপ্রতুল। বোমার শব্দ সেখানে ঘুম ভেঙে দেয়, শান্তি সেখানে বিলুপ্তপ্রায় এক অনুভূতি।

তিনি আরও বলেন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এবং আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিরাপদ জীবনযাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ সুগম করে।

বিবৃতিতে তিনি আরও বলেন ফিলিস্তিন একটি জাতির নাম, একটি আত্মত্যাগের ইতিহাস, একটি মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এই ন্যায়সংগ্রামের পাশে আছি, এবং থাকবো মানবতা ও ন্যায়বিচারের পক্ষ নিয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট