1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

ফিলিস্তিন ও গাজায় বর্বর ইসরাইল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭৭ পঠিত

ফিলিস্তিন ও গাজায় বর্বর ইসরাইল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি দাবী জানিয়ে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আজ ১৩ই এপ্রিল বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে মানববন্ধনের মূল বক্তব্য উত্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন।।
বক্তব্য রাখেন সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার, সহ-সভাপতি নুরুন্নবী মিয়া, লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক নুরজামাল চৌধুরী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ এবং মিজানুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলী, রাব্বি হোসেন জাহেদ,মোহাম্মদ আলাউদ্দিন, নিয়াজ মাখদুম মাসুম, শামীমা আক্তার,, আমেনা বেগম ডলি,, মরিয়ম আক্তার পিংকি,, নাজমা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, দখলদার ইসরাইল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে বর্বর হত্যাকান্ড আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। আমেরিকা ও ইসরাইলের হাতে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে বিশ্ব মানবতা -বিশ্ব মানবাধিকার যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ও গাজা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতিসংঘ ওআইসি সহ বিশ্বের নেতৃত্ব স্থানীয় কোন সংস্থা বা রাষ্ট্র এ বর্বরতা নৃশংসতা প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।
বিশ্বের বিবেকবান রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহ যৌথভাবে ইসরাইলের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযানের মাধ্যমে পাল্টা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন থেকে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট