1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

বগুড়ার শেরপুরে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় ৩ জন নিহত

  • সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১৮ পঠিত

বিশেষ প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে  রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১ জন গুরুতর আহত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। আহতদের মধ্যে আরো একজন রিফাত রহমান (২১) একই এলাকার লিটনের ছেলে।  জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হন।জিতু নামে এক স্থানীয় ব্যক্তি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিমকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট