1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সীতাকুণ্ড নবগঠিত রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা

  • সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪২১ পঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সীতাকুণ্ড রিপোর্টাস ক্লাবের আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২১ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠুর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল, টিপু দাশ গুপ্ত, এম কে মনির, খালেদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, ইব্রাহিম খলিল, কামরুজ্জামান কামরুল, ফারহান সিদ্দিক, জয়নাল আবেদীন, মামুনুর রশীদ মাহিন, ইমাম হোসেন ইমন, রেজাউল ইসলাম পলাশ, মোঃ আব্দুল মামুন, মোঃ মহিউদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন, শেখ নাদিম, এ কে অপু প্রমুখ।

এসময় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি বলেন , বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা দেশ ও দশের জন্য কাজ করব। একইসাথে সাংবাদিকদের অধিকার আদায়, নিরাপত্তা প্রদান ও বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী সাংবাদিকতার দ্বার খুলে দিতে রিপোর্টার্স ক্লাব কাজ করবে। এককথায় সীতাকুণ্ডের গণমানুষের মনের কথা তুলে ধরবে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন সাংবাদিকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট