1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন, চট্টগ্রাম মহানগর দ‌ক্ষি‌ণের উ‌দ্যোগে চিত্রাংকন, শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ।

  • সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৭৮৬ পঠিত

স্বাধীনতা দিব‌সে বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন, চট্টগ্রাম মহানগর দ‌ক্ষি‌ণের উ‌দ্যোগ হতদ‌রিদ্র ও পথশিশুদের ইচ্ছা পূরণ স্কু‌লে চিত্রাংকন, শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ। আজ সকাল ১১,০০ টায় নগরীর আমান বাজারস্থ পথশিশু ও হতদ‌রিদ্র শিশু‌দের ই‌চ্ছে পূরণ স্কু‌লে বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন, চট্টগ্রাম মহানগর দ‌ক্ষি‌ণের উ‌দ্যো‌গে চিত্রাংকন প্রতি‌যো‌গিতা, শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মো: আরিফুল ইসলাম হৃদয় সভাপ‌তি‌ত্বে ও স্কু‌লের সাধারণ সম্পাদক শাহ জাহা‌নের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দে‌শ মানবা‌ধিকার ক‌মিশন, চট্টগ্রাম মহানগর দ‌ক্ষি‌ণের সভাপ‌তি প্রকৌশলী মোহাম্মদ ইমরান, প্রধান বক্তা হিসা‌বে বক্তব‌্য রা‌খেনঃ বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশন, চট্টগ্রাম দ‌ক্ষি‌ণের সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, ‌বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেনঃ BHRC চট্টগ্রাম দ‌ক্ষি‌ণের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ সিফাত, ইচ্ছার মানব উন্নয়ন সংস্থা ইচ্ছা পূরণ স্কু‌লের সহ-সভাপতি কাজী মো: রুকনুজ্জামান, দপ্তর সম্পাদক তানঝিনা নিঝুম, অর্থ সম্পাদক আনিকা আক্তার, প্রচার সম্পাদক সায়েদ মনির নিশান, সাংগঠনিক সম্পাদক শরিফ খান ও রবিউল, সম্পাদক মন্ডলির সদস্য পারভেজ, রুম্মাম, আনোয়ার, রাসেল, আমেনা, আব্দুর রহমান, রিসাত, সহ আখি ও কামরুজামা প্রমুখ।বক্তারা ব‌লেনঃ স্বাধীনতা একটি জাতির তথা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে জাতি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সে জাতির জীবনে কোনো গৌরব নেই । স্বাধীনতা জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলে। তাই জাতীয় জীবনে স্বাধীনতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অর্থবহ ।
বাঙালির জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের অবদান ও গুরুত্ব ব্যাপক। এককথায় যা বলে শেষ করা যাবে না। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এর জন্য বাঙালিকে অপরিমেয় ত্যাগ স্বীকার করতে হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক্তিস্তানি বর্বর বাহিনী এ দেশের ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৬ মার্চই বাঙালি রুখে দাঁড়ায়। তাই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই ১৯৭১ সালের মহান দিনের কথা স্মরণ করেই প্রতি বছর ২৬ মার্চ আমরা পালন করি স্বাধীনতা দিবস।
পরাধীনতা আর শোষণের বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এ দিনে আমরা স্বাধীনতার জন্য লড়াই শুরু করি। আমাদের মর্যাদা নতুন করে উপলব্ধি করার সময় ও সুযোগ নিয়ে আসে এ দিনটি। তাই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা রক্ষা করতে হলে তার জন্য আমাদের তৈরি হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কম বড় কাজ নয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে ওঠার জন্য স্বাধীনতা দিবস আমাদের কর্তব্য সচেতন করে। এ দিনটি আমাদেরকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে তোলে। আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। এ দিনের কথা ভেবে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ প‌রে চিত্রাংকন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়, সকল শিক্ষার্থীর মা‌ঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট