1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ প্রকৃতির অক্সিজেন বনাম কৃত্রিমতার চাপ—কোন পথে আমরা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু। চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যা প্রধান আসামি রানা গ্রেফতার আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দার ঝড়।

  • সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৩৩ পঠিত

মো.শফিকুল ইসলাম,চট্টগ্রাম:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়- শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদের নিয়ন্ত্রণাধীন পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হচ্ছিল। এমন সময় হঠাৎ অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রশিদের উপর হামলা চালায় কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মো.রফিক ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়া। হামলাকারীদের দাবি ওই পুকুরটি তাঁদের। হামলায় আহত আব্দুর রশিদ বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি এ ঘটনার ন্যায় বিচার কামনা করছেন। এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন- পুকুরটি সরকারি। দীর্ঘ ৪৫ বছর ধরে পুকুরটি মজসিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিরা ব্যবহার করে আসছে। এ ব্যাপারে পরিষদেরও একটি রায় রয়েছে। এদিকে এ ঘটনার পর আহত সংবাদকর্মী আব্দুর রশিদকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবেন বলে জানান। ঘটনা পর পরে সমাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন অনলাইনে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট