1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

বান্দরবান এপেক্স ক্লাবের উদ্যোগে রাজগুরু মহাবিহার বড় কেয়াং ও উজানী পাড়া কেয়াং এ খাদ্য সামগ্রি ও কম্বল বিতরণ।

  • সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৯ পঠিত

সেবা মাস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে বান্দরবানে উজানী পাড়া কেয়াং ও রাজগুরু বড় কেয়াং আশ্রমে এতিম ছাত্রদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এপেক্স বাংলাদেশের সেবা মাস উপলক্ষে বান্দরবানের সদরের রাজগুরু বড় কেয়াং ও উজানী পাড়া কেয়াং এ আশ্রমে এতিম ছাত্রদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।উক্ত সেবা কাজে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, এনএডি এপে. সোপঙ্কর বড়ুয়া।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি উনিহ্লা ও এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তং, পিপি পাইমং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর এসভিপি পাপন বড়ুয়া, এপে. বীরোলাল তং, পিডিজি-৩ এপে. কামাল পাশা, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী পাড়া কেয়াং এর বড় ভান্তে। তিনি এই ধরনের মহতি উদ্যোগের জন্য এপেক্স ক্লাবকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি বলেন, সমাজের সকল শ্রেনির মানুষের কল্যানে এই ধরনের উদ্যোগ সকল ক্লাবের জন্য একটি দৃষ্টান্ত। চলতি বছরের Thime Inspire leadership এর জয় হোক।জয় হোক মানবতার, জয় হোক এপেক্স বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট