1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইপি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে দুবাইয়ে ডেজার্ট রাইজের জমকালো আসর আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন

বিমান ভাড়া বেড়েছে, বিপাকে মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স প্রবাসীরা

  • সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৩ পঠিত

বিশ্বের বিভিন্ন দেশের মতো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অসংখ্য প্রবাসী বাংলাদেশি রয়েছে। এছাড়া অনেক বাংলাদেশি ব্যবসার জন্য মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে থাকেন। তবে গত কয়েক সপ্তাহে অস্বাভাবিক হারে বিমান ভাড়া বেড়েছে। এমনকি গত দুই সপ্তাহে টিকিটের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ প্রকাশ পেল। এতে করে অসংখ্য প্রবাসী বিপাকে পড়েছেন। বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ পেল।

অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া। দুই সপ্তাহ আগের তুলনায় প্রতিটি টিকিটের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি অর্থ, তার সাথে দেখা দিয়েছে টিকেট সংকট। সব মিলিয়ে চরম ভোগা’ন্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা।

সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে এয়ার লাইন্সগুলো। আর এর খেসারত দিতে হচ্ছে ছুটিতে বাড়ি ফেরা প্রবাসীদের।

চলমান খারাপ পরিস্থিতির সংকট খানিকটা কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়েছে কর্মীর চাহিদা। সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে আরব আমিরাত ও সৌদি আরবে। আবার অনেকেই আগেভাগেই কাজে ফিরতে চান। সবমিলিয়ে চাপ বেড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে। দেখা দিয়েছে আসন সংকট। আর এই সুযোগে এয়ার লাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়েছে কয়েকগুণ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা।

জনশক্তি রফতানিকারকরা বলছেন, চাহিদা কিছুটা বেড়েছে। তবে এটিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করেছে ট্রাভেল এজেন্ট এবং এয়ারলাইন্সগুলো। এর পেছনে দায় আছে বাংলাদেশ বিমানেরও। টিকিট সংকট এবং বাড়তি দামের কারণে অভিবাসনখাতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
তবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশে (আটাব) সভাপতি মনছুর আহমেদ কালামেদর দাবি, ট্রাভেল এজেন্ট মালিকদের দাবি এয়ারলাইন্সগুলোই দাম বাড়িয়েছে। তাদের কোনো দায় নেই।

এদিকে, দেশে বর্তমানে অসংখ্য প্রবাসী রয়েছেন যারা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু হঠাৎ করে বিমানের টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক প্রবাসী বিপাকে পড়েছেন। এমনকি অনেক প্রবাসী তাদের কর্মস্থলে সঠিক সময় পৌছাতে পারবে কিনা তা নিয়েও অনেকে কথা বলছেন। তবে কি কারণে বিমানের টিকিটের দাম অধিক বৃদ্ধি করা হয়েছে এমন প্রশ্ন করছেন অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট