1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

বেপরোয়া বাস ড্রাইভারদের দখলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

  • সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৫১ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

সারা দেশের বিপজ্জনক সড়কগুলোর মধ্যে অন্যতম সড়ক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে নিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। প্রায় প্রতিদিনই মহাসড়কের কোথাও না কোথাও দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

কোন দুর্ঘটনা হতাহত কম আবার কোন দুর্ঘটনা হতাহত বেশি, দুর্ঘটনায় হেডলাইন হচ্ছে অনেকেই,বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং এবং রাস্তা ছোট হওয়ায় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, মহাসড়কে বড় বাস, কাভার্ট ভ‍্যান, ট্রাক, ছোট গাড়ি গুলোকে পাত্তাই দিচ্ছে না, সরজমিনে দেখা গেছে, এক পাশ দিয়ে গাড়ি চালাচ্ছে অপর দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোর জন্য পর্যাপ্ত জায়গা না রেখেই ওভারটেকিং করতে বেশি মগ্ন থাকে , বড় বাসগুলোর বেপরোয়া গতি এবং ওভারটেকিং করে  কার আগে কে যাবে এমন প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন বেশিরভাগ বাস চালক।

পাশ দিয়ে যাতায়াতে প্রাইভেট কার,মোটরসাইকেল, সিএনজি, এগুলো যেন কিছুই না তাদের কাছে।

অন্যদিকে মহা সড়কে ব্যাটারিচালিত অটো রিক্সা নিষিদ্ধ থাকলেও দেদারসে চলছে অটো রিক্সা গুলো। ড্রাইভিং এ কোন অভিজ্ঞতা না থাকায় অটোরিকশার কারণেও ঘটছে দুর্ঘটনা।বেশ কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বলে জানা যায়,তারা কেউ পেশাগতভাবে ড্রাইভার না বিভিন্ন কাজে যুক্ত ছিলেন এখন অটো রিক্সা চালাচ্ছেন।

প্রশাসন এ সড়কে দুর্ঘটনা রোধে বিভিন্ন সময় পদক্ষেপ নিলেও ফলপ্রসূ হচ্ছে না তা।

সচেতন মহলের ভাষ্যমতে, এ সড়ক চার লেনে উন্নীত না হলে এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক না বসালে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট