1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হলেন আবুল মনসুর সওদাগর বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝু’লন্ত মরদেহ উদ্ধার পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত

মাদক ব্যাবসায়ী আইয়ুব আটক হলো র‌্যাবের জালে।

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০২ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

র‌্যাব-৭, চট্টগ্রাম ৭৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ টু কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে ফেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আইয়ুব (৩৭) আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে উক্ত স্থান হতে ২০০ গজ সামনে একটি বাড়িতে মাটির নিচে রক্ষিত অবস্থায় ৫৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৭৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৩৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট