1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়ায় বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরামের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

লোহাগাড়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরামের ধারাবাহিক আয়োজন মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২১ ডিসেম্বর (শনিবার ) সকাল ১০.৩০ হতে বেলা ১২.৩০ পর্যন্ত বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী এবং সদস্য সচিব মঈন উদ্দীনের সার্বিক তত্বাবধানে ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। এতে লোহাগাড়ার ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক (স্কুল) মাস্টার আব্দুস শুক্কুর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (মাদ্রাসা) মাওলানা মহিউদ্দিন হেলালীর সার্বক্ষণিক তদারকিতে পরীক্ষার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও অভিভাবকরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান জনাব জুনাইদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাষ্টার লোকমান হাকিম, মাস্টার নাজিম উদ্দীন, মাস্টার ইসহাক, মাওলানা জসীমউদ্দিন, মাওলানা আব্দুচ ছবুর বেলালী, মাস্টার নাছির আহমেদ, মাওলানা শাহাদাৎ হোসেন, সমাজ সেবক প্রবাসী নাছির উদ্দীন, ঝুমু বড়ুয়া চৌধুরী, এ্যাডভোকেট জমির উদ্দীন, মারুফ হাসান রিজভী, প্রকৌশলী ইরফানুল হক, সাইফুল ইসলাম সামী, আবু নোমান ইরফান প্রমুখ।

বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরাম ২০০৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন সামাজিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও তাদের বৃত্তি প্রকল্পের অংশ হিসেবে এই পরীক্ষার আয়োজন করা হয়। খুব শিগগিরই মেধা যাচাই বৃত্তি-২৪ এর ফলাফল প্রকাশ পরবর্তী যথাসময়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী ও সদস্য সচিব মঈন উদ্দীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট