1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

লোহাগাড়ায় লরী গাড়ির ধাক্কায় ২জন নিহত, আহত ২

  • সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৭৩ পঠিত

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজমহল কমিউটিনিটি সেন্টারের সামনে ১০ চাক্কা বিশিষ্ঠ লরি গাড়ির ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত এবং ২জন গুরুত্বর আহত হয়েছে।

নিহতের নাম সাখাওয়াত হোসেন(২৪)। সে উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার মুহাম্মদ আবদুল মন্নানের পুত্র। সাজ্জাদ পদুয়া আলিসিকদার পাড়া আবুল কাসেমের পুত্র

আহতরা হল যথাক্রমে উপজেলার আমিরাবাদ মুতোয়াল্লী বাড়ীর মুহাম্মদ মুসার পুত্র মুহাম্মদ ফরহাদ(২২),পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মুহাম্মদ ইসমাঈলের পুত্র মুহাম্মদ জাহেদুল ইসলাম(২২)।

২৪ অক্টোবর রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ২টি মোটর সাইকেল পদুয়া বাজার হতে আমিরাবাদ স্টেশনে আসছিল। ২টি মোটর সাইকেলে ৪জন লোক ছিল। মোটর বাইক নিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারে পৌঁছলে কক্সবাজার অভিমূখী লরী গাড়ি তাদেরকে পিছন দিয়ে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে সাখাওয়াত হোসেন নামে মোটর সাইকেল আরোহী নিহত হন। আহত ৩জনকে তাৎক্ষণিত স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরক চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদ হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ওসি মুহাম্মদ আব্দুর রব জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। তবে কেউ যদি আমাদের কাছে অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্হা নিবো।

ঘটনাস্হল থেকে লরী গাড়িটি দ্রুত পালিয়ে যায়,।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট