1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

শিকড়ের বন্ধনে আমরা পহরচাঁদার সন্তান, চট্টগ্রাম’র বার্ষিক মিলনমেলা

  • সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৬৭ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামে বসবাসকারী চকরিয়া পহরচাঁদা গ্রামের বাসিন্দাদের সংগঠন আমরা পহরচাঁদার সন্তান, চট্টগ্রাম এর বার্ষিক মিলনমেলা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। গত ২ মার্চ শনিবার দিনব্যাপী এ আয়োজন করা হয়। সকালে মিলনমেলার আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব লায়ন এইচ এম ওসমান সরওয়ার এর নেতৃত্বে সদস্যরা চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বাসযোগে ডিসি পার্ক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়ে পার্কি সমুদ্র সৈকতে যান। স্পট গুলোর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য সবাই উপভোগ করেন। মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফল ড্র। বিকেল ৩টার দিকে র‌্যাফল ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার আবুল কালাম ও আলহাজ্ব হামিদ হোছাইন, অতিথি আক্তার আহমদ,সিনিয়র সদস্য উপাধ্যক্ষ জয়নুল আবেদীন, অধ্যাপক সাইফুল ইসলাম, নাসির সিকদার, কফিল উদ্দিন বাদশা,নেজাম পাটোয়ারী,গণি ওসমান,মাহমুদুল হক,মসউদ চৌধুরী, রফিকুল ইসলাম,মনসুর আলম ও ছৈয়দ আলম প্রমূখ। গাড়িতে সারাক্ষণ আঞ্চলিক গান গেয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে রাখেন উপাধ্যক্ষ জয়নুল আবেদীন,ওসমান সরওয়ার ও শহীদুল ইসলাম নয়ন। বিকেল ৪টায় লাল-নীল দু’দলে বিভক্ত হয়ে জমজমাট এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। যদিও রেফারি সাইফুল ইসলামের দেওয়া পেনাল্টি নিয়ে তৎক্ষনাৎ আপত্তি জানিয়ে প্রতিবাদ করেন লাল দলের খেলোয়াড়েরা,পরে অবশ্যই অধিনায়ক মোঃ মোরশেদ খেলার সৌন্দর্য রক্ষার্থে তার দলের খেলোয়াড়দের শান্ত করে খেলা চালিয়ে যাওয়া সিদ্ধান্ত নেওয়ায় আবারও খেলাটি উৎসবমুখরে রূপ নেন।
পারস্পরিক আলাপ-আলোচনা, সৌহার্দ্য সম্প্রীতির এই মিলনমেলায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। সকলেই নিজের ব্যক্তিগত অবস্থান ভুলে পহরচাঁদার বাসিন্দা হিসেবে সবার সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট