1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১ চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পটিয়ার সামশুল আলম মাস্টার: মানবতার জন্য সাহসী এক আজীবন সংগ্রামী চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

শিশু আয়াত হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান – বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন

  • সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬৬৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম ইপিজেড এলাকার নয়ারহাট বিদ‍্যুৎ অফিস সংলগ্নে আয়াত নামে একটি ৫ বছরের শিশুকে নৃশংস ভাবে হত‍্যা করে ৬ টুকরো করে সাগরে ফেলে দেওয়ার মতো একটি জঘণ্যতম ঘটনা ঘটেছে। উক্ত এই ঘটনার বিস্তারিত বর্ণনা জানতে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে ২৬ নভেম্বর রোজ শনিবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম শিশুর বাড়িতে যান।
ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের থেকে জানা যায় যে গত ১৫ নভেম্বর সকালে বাড়ির পাশে মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বের হলে শিশুর দাদার সাথে দেখা হয়। এরপর থেকে শিশুটি আর বাসায় ফিরে নি। ঘাতক আবির আলীর স্বীকারোক্তিতে জানা যায় মুক্তিপণের জন‍্যই এই হত‍্যাকান্ড ঘটিয়েছে। ঘটনার দিন শিশুটিকে অপহরণের সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত‍্যা করে ; এরপর আকমল আলী এলাকায় নিয়ে শিশুটিকে ৬ টুকরো করে বস্তায় ভরে সাগরে ফেলে দেয়। নিখোঁজের ১০ দিন পর এই হত‍্যাকান্ড বা টুকরো করা মরদেহ উদ্বার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমতাবস্থায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী পরিবারের সমবেদনা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন এই নিষ্পাপ ছোট শিশুর নৃশংস হত‍্যাকান্ড কোন ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়; পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। তিনি এ এসময় আরো বলেন, এই সমস্ত নর পিশাচদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে করতে হবে তবেই সমাজ থেকে এই ধরনের ঘটনা কমে আসবে।
এই সময় আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের অর্থ সচিব হাফিজুর রহমান, পরিচালক সামসুন নাহার সামু, দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক অপরাধ অনুসন্ধানের সম্পাদক সাংবাদিক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর, চট্টগ্রাম বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, থানা জাতীয় শ্রমিকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান অনিক, মোঃ জিয়াউল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট