1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

শ্রমিক দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৬৪ পঠিত

১লা মে ” মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে তাদের কাজ করতে হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবীদের রোদের খরতাপ থেকে রক্ষা করতে গামছা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) বিকালে পটিয়া পৌরসভার বাইপাস সড়কের সামনে শতাধিক রিকশা, ভ্যানচালক ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের গামছা দেওয়া হয়।

এপেক্স ক্লাব অব পটিয়ার গামছা পেয়ে ভ্যানচালক আব্দুল মোনাফ চৌধুরী বলেন, ‘মাথায় গামছা প্যাঁচাইয়া কত দিন খ্যাপ মারছি। গামছাটা নষ্ট হয়ে গেছে । আপনারা ম্যালা (অনেক) বড় উপকার করলেন নতুন গামছা দিয়ে। আল্লাহ আপনাগো ভালো করবে।’
গামছা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, ক্লাবের সভাপতি মোঃ লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, ক্লাব সেক্রেটারি এন্ড ডিএন এডিটর মোর্শেদুর রেজা সবুজ, মোহাম্মদ নাফিস করিম চৌধুরী, নাঈম উদ্দিন আলমদার , মোহাম্মদ নাসির উদ্দিন, ইউপি সদস্য রেখা দাস মেম্বার, তসলিমা নূর মেম্বার, শিক্ষক মমতা নাথ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুমন নাথসহ আরো অনেকে।

এ সময় ক্লাবের ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান বলেন, ‘আজ মহান মে দিবসে এপেক্স ক্লাব অব পটিয়া খেটে খাওয়া শ্রমজীবীদের জন্য গামছা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এভাবে বিভিন্ন উপায়ে মানবতার সেবায় আমাদের ক্লাব কাজ করে চলছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের ক্লাব সব সময় এগিয়ে আসে।
প্রসঙ্গত : ১৯৬১ সালে আত্ম মানবতার সেবায় এই সংগঠনের বাংলাদেশের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে সারাদেশে ১৫০টির বেশি ক্লাব এর মাধ্যমে প্রায় ৪ হাজার নিবেদিত এপেক্সিয়ান সমাজের কম ভাগ্যবান মানুষের সেবায় কাজ করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট