1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

সাত লক্ষ টাকার জাল নোট সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেফতার ০১

  • সময় শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪৩৩ পঠিত

পলাশ সেনঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন জাল টাকার ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেইট মদিনা ষ্টোরের সামনে জাল কারেন্সী নোট সহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ জুলাই ২০২২ ইং তারিখ ১৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আশরাফুল ইসলাম (২৩), পিতা-মৃত হোসেন আলী সরদার, সাং-ফারুক পাড়া, থানা-লামা, জেলা-বান্দরবানকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়ামতে তার ডান হাতে রক্ষিত একটি সবুজ রংয়ের পলিথিনের ভিতর একটি কার্টুন বক্স হতে মোট ৭ লক্ষ টাকার জালনোট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে। মূলত বান্দরবান থেকে সে এই জাল টাকা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে। উল্লেখ্য যে, ঈদ-উল-আযহা’কে উপলক্ষ্য করে মানুষের ক্রয়-বিক্রয় পরিধি বৃদ্ধি পাওয়ার সুযোগে তাদের প্রস্তুতকৃত জাল টাকা গুলো মানুষের মাঝে আসল টাকা হিসেবে চালিয়ে জনগণকে ফাঁকি দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো এই চক্রের মূল লক্ষ্য।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত জাল টাকা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট