1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

সিজার করে পাওয়া গেল ৩৯ পোটলা ইয়াবা

  • সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৭৭৫ পঠিত

সিজার করে বাচ্চা নয় পাওয়া গেল ইয়াবা। রোহিঙ্গা যুবক জাকির হোসেন (২২) পেটে ব্যথা অনুভব করায় চকরিয়ার মালুমঘাম মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। এই প্রথম কোনো ইয়াবা পাচারকারীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেটের ভেতর থেকে বের করা হয় ৩৯টি পোটলা বা ১৯৫০পিস ইয়াবা।

জাকির কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এবং এক নম্বর ব্লকের শরণার্থী মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ‘ক্যাম্পে কর্মরত এমএসএফ নামক একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা শুক্রবার (১৬ এপ্রিল) চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জাকিরকে নিয়ে যান।পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে আলট্রাসনোগ্রাফসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ফলাফলে পেটের ভেতর কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ‘

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘এই প্রথম কোনো মানুষের পেট সিজারিয়ান অপারেশন করে ইয়াবার পোটলা বের করা হলো। হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই রীতিমতো অবাক হয়ে যান।

যদিও পায়ুপথ দিয়ে ইয়াবা বের করার ঘটনা রয়েছে অহরহ। ‘

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে ইয়াবাগুলো কর্তব্যরত ডাক্তারদের উপস্থিতিতে জব্দ করা হয় এবং রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। ‘

তিনি আরও জানান, ‘পুলিশ প্রহরায় ইয়াবা পাচারকারী রোহিঙ্গা নাগরিকের চিকিৎসা চলছে এবং পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট