1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা

সিটি স্ক্যান করিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

  • সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৫২ পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের প্রাথমিক রির্পোট ভালো। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রাথমিকভাবে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, চেয়ারপারসনের সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট কালকে সম্পূর্ণভাবে জানা যাবে। এর আগে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে সিটি স্ক্যান করিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করে ১০টা ৫০ মিনিটে বাসায় পৌঁছান বেগম জিয়া।

এর আগে, রাত পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। রাত ৯টা ২৫ মিনিটে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বেরিয়ে ৯টা ৪০ মিনিটে ওই হাসপাতালে পৌঁছায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। সেখানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়।
হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।

কারাবন্দিদশা থেকে মুক্তির পর গত বছরের ২৫ মার্চ ‘ফিরোজা’য় উঠেছিলেন বিএনপি প্রধান। তারপর আর বাসা থেকে বের হওয়া হয়নি তার। সে হিসাবে এক বছরেরও বেশি সময় অর্থাৎ ৩৮৬ দিনের মাথায় ‘ফিরোজা’ থেকে বের হন খালেদা জিয়া।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘প্রয়োজন হলে দেশের যে কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন বিএনপি প্রধান।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট