1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

সিলেটে আযহারী সাইবার টীমের ত্রাণ বিতরণ সম্পন্ন

  • সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৭৬ পঠিত

২৫ মে ২০২২ রোজ বুধবার দেশের অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন ” আযহারী সাইবার টিম বাংলাদেশে’র উদ্যোগে হযরত শাহ জালালের পূণ্যভূমি সিলেটের বন্যায় কবলিত এলাকা সমূহে চারশত পরিবারকে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মানবিক ত্রাণ সামগ্রী সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী তত্ত্বাবধানে বিতরণ করা হয়েছে।

এসময় তিনি বলেন- এদেশ সকলের, এদেশে একজনের বিপদে অপরজন এগিয়ে আসার সংস্কৃতি বহু বছরের। সিলেটে বন্যায় কবলিত এলাকার মানুষের হাহাকার সত্যিই কষ্টের। তাই তাদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, মসুর ডাল, আলু, চিড়া, মুড়ি, লবন,পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি, সাবান, ওরস্যালাইন, জরুবী ঔষধ সহ ত্রাণসামগ্রী সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ থানা সহ ৪ টি ইউনিয়নে বিতরণও করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ জাকির হুসাইন, মঞ্জুর আলম, আব্দুস সাত্তার, নাজিম উদ্দিন, সাইফুল, তৌহিদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন জেলা , থানা শাখা, উপশাখার কর্মীরা নিরলস ভাবে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট